News71.com
 Bangladesh
 24 Aug 17, 09:47 AM
 196           
 0
 24 Aug 17, 09:47 AM

প্রধান বিচারপতিকে নিয়ে সৃষ্ট গুজবকে বিএনপি'র ম্যানুফ্যাকচারিং বলে কটাক্ষ করলেন ওবায়দুল কাদের

প্রধান বিচারপতিকে নিয়ে সৃষ্ট গুজবকে বিএনপি'র ম্যানুফ্যাকচারিং বলে কটাক্ষ করলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘অসুস্থ বানিয়ে’ তাঁর পদ থেকে সরানোর গুজবের খবর বিএনপি কর্তৃক ‘ম্যানুফ্যাকচারিং’ (উৎপাদিত) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির শোক দিবস উপলক্ষে ‘তুমি আছ বাংলার হৃদয় জুড়ে’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। গতকাল বুধবার এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধান বিচারপতিকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে তাঁকে আর রাখা যাবে না বলে কোনো উদ্যোগ আওয়ামী লীগ গ্রহণ করে কি না, সেই আলোচনা হচ্ছে। এ কথার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।এই গুজবের সঙ্গে আওয়ামী লীগের চিন্তার কোনো মিল নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এসব তারাই (বিএনপি) ছড়াচ্ছে। এসব গুজবের সঙ্গে আমাদের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়। আমরা ষড়যন্ত্র-চক্রান্ত করি না, চক্রান্তের শিকার হই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে বিএনপি নীরব কেন? এই নীরবতাই সম্মতির লক্ষণ। তারা মেনেই নিয়েছে যে তখনকার জিয়ার ক্ষমতা দখল অবৈধ। তাই তারা সংশোধনীর পর্যবেক্ষণে কোথায় কোথায় আওয়ামী লীগের দুর্বলতা আছে, সেটাকে ইস্যু বানিয়ে রাজনীতি করছে।’একের পর এক ইস্যু ব্যর্থ হওয়ায় বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়েই কান্না শুরু করে দেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।এর আগে আলোচনা সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আবৃত্তি করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, হাসান আরিফ ও শিমুল মোস্তফা। সংগীত পরিবেশন করেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন