News71.com
 Bangladesh
 23 Aug 17, 06:23 AM
 296           
 0
 23 Aug 17, 06:23 AM

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ না করলে গাড়ি জব্দের নির্দেশ দিল হাইকোর্ট  

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ না করলে গাড়ি জব্দের নির্দেশ দিল হাইকোর্ট   

নিউজ ডেস্কঃ রাজধানীতে চলাচলকারী যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ২৭ আগস্টের পর কোন গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে ওই পরিবহন জব্দেরও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। এর আগে ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ রিট দায়ের করেন। ওই রিটে বলা হয়,মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোন যন্ত্র ব্যাবহার করা যাবেনা যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন