News71.com
 Bangladesh
 22 Aug 17, 08:59 AM
 184           
 0
 22 Aug 17, 08:59 AM

বিচার বিভাগ নিয়ে ক্ষমতার খেলা দেশের বিপদ ডেকে আনবে।। সিপিবি-বাসদ  

বিচার বিভাগ নিয়ে ক্ষমতার খেলা দেশের বিপদ ডেকে আনবে।। সিপিবি-বাসদ   

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি ও উচ্চ আদালত সম্পর্কে সরকারি দল ও জোটের আক্রমণ ও প্রধান বিচারপতির পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং বাংলাদেশের সমাজাতিন্ত্রক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। বিবৃতিতে নেতৃবৃন্দ ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিএনপি নেতৃবৃন্দের অকারণ উল্লাসেও গভীর সংশয় প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে সিপিবি-বাসদ নেতৃবৃন্দ বলেন,সরকারি দল ও জোটের নেতৃবৃন্দের প্রধান বিচারপতি ও বিচারকদের প্রতি ব্যক্তিগত আক্রমণ,অশালীন মন্তব্য বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দের এহেন দায়িত্বহীন আচরণ দেশকে বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ষড়যন্ত্রের শক্তি দ্বারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করার আশংকা তৈরি হচ্ছে। বিচার বিভাগ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার খেলা দেশের জন্য বিপদ ডেকে আনবে। নেতৃবৃন্দ আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের নেতৃবৃন্দের প্রতি প্রধান বিচারপতি ও উচ্চ আদালত সম্পর্কে সংযত মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন