News71.com
 Bangladesh
 22 Aug 17, 08:06 AM
 189           
 0
 22 Aug 17, 08:06 AM

আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।  

আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া সফর করবেন। এ সময় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি । বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে আজ মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মণ্ডল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন