News71.com
 Bangladesh
 22 Aug 17, 07:34 AM
 185           
 0
 22 Aug 17, 07:34 AM

অর্থ পাচার প্রতিরোধে শীর্ষ দশ দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে চার নম্বরে

অর্থ পাচার প্রতিরোধে শীর্ষ দশ দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে চার নম্বরে

নিউজ ডেস্কঃ অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অভূতপূর্ব উন্নতি করছে বাংলাদেশ। এই প্রতিরোধ কার্যক্রমে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ । সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্যাসেল গবর্নেন্সের এন্টি মানিলন্ডারিং ইনডেক্সে এ তথ্য তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, জঙ্গী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের নেয়া পদক্ষেপ বিশ্বমানের। উল্লেখ্য এর আগে বাংলাদেশের মানিলন্ডারিং সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমকে আন্তর্জাতিকমানের স্বীকৃতি দিয়েছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি)। ওই অর্জনের ফলে কালো তালিকা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ।


সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্যাসেল গবর্নেন্সের এন্টি মানি লন্ডারিং একটি ইনডেক্স প্রকাশ করেছে । তাদের প্রকাশিত রিপোর্টে দেখা যায়, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ২০১৭ সালে সবচেয়ে দ্রুত উন্নয়নকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে। বাকি নয়টি দেশ হলো সুদান, তাইওয়ান, ইসরাইল, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, লাটভিয়া ও গ্রিস। ওই সূচকে আরও দেখা যায়, বাংলাদেশ ২৮টি দেশকে পিছনে ফেলে র্যাংকিং এর ৫৪ নম্বর ঝুঁকিপূর্ণ দেশ হতে ৮২ নম্বরে জায়গা করে নিয়েছে। ওই সূচকে এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে রয়েছে ইরান, আফগানিস্তান এবং সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ হলো ফিনল্যান্ড। দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানের অবস্থান মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকির নিরিখে ২ নম্বরে; এছাড়াও মিয়ানমার ১৩, নেপাল ১৪, শ্রীলঙ্কা ২৫, পাকিস্তান ৪৬ এবং ভারত ৮৮ নম্বরে রয়েছে। তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যথাক্রমে ১১৬ ও ১১৮ নম্বরে রয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থাটি গত ছয় বছরের একটি দেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় ঘাটতি; ছতার ঘাটতি, উচ্চ পর্যায়ে দুর্নীতির ধারণা সূচক, আর্থিক মানদ- ও স্বচ্ছতা এবং দুর্বল রাজনৈতিক অধিকার ও আইনের শাসন; এই পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে ইনডেক্স প্রকাশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন