News71.com
 Bangladesh
 22 Aug 17, 07:15 AM
 160           
 0
 22 Aug 17, 07:15 AM

আওয়ামী লীগ এখন বিচার বিভাগকেও আক্রমণ করছে।। মির্জা ফখরুল

আওয়ামী লীগ এখন বিচার বিভাগকেও আক্রমণ করছে।। মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বর্তমানে প্রধান বিচারপতিও ছাড় পাচ্ছে না। আগে দেখেছি উপনেতা,পাতি নেতারা ক্ষমতার দাপট চালিয়েছিল। এখন দেখছি সর্বোচ্চ নেতাও একই ভাষায় কথা বলছেন। এমন একটা ভাব আওয়ামী লীগ দেখাচ্ছে যেন এদেশের মালিক,জোড়দার,জমিদার,রাজা তারা আর আমরা সকলই প্রজা। আওয়ামী লীগ হুকুম তালিম করবে,আমাদেরকে তাদের ইচ্ছে মত চলতে হবে বলে মন্তব্য করেন। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শুকানপুকুরী কালীগঞ্জ এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,আপিল বিভাগ যে সকল সত্য কথা গুলো বলেছে আওয়ামী লীগের মধ্যে আগুন জ্বলে উঠেছে। কেন বিচার বিভাগের মুখ থেকে এসব কথা বের হলো, এজন্য তারা এখন বিচার বিভাগেও আক্রমন করছে। তিনি আরো বলেন,আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। যে ভোট আপনারা দিতে পারেন নাই,সে ভোট আবার দেওয়াতে চাই। সেজন্য সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার জনগনের উপর জেল জুলুম,অত্যাচার চালাচ্ছে,অধিকার কেড়ে নিচ্ছে। মানুষকে মানুষ হিসেবে মনে করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে অবৈধ,অনৈতিক সরকারকে পরাজিত করতে হবে।

নেতা কর্মীদের আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য প্রস্তুত থাকার আহবান জানান তিনি। জেল জুলুমের মধ্যেও আমরা চেষ্টা করছি বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর। ফলে সামান্য যা কিছু পাচ্ছি ভালবাসার কারণেই তা নিয়ে আপনাদের বিপদে পাশে দাড়ানোর চেষ্টা করছি। এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ। পরে বন্যা কবলিত ৫ শতাধিক মানুষের মাঝে ত্রানের চাল বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন