News71.com
 Bangladesh
 22 Aug 17, 07:13 AM
 227           
 0
 22 Aug 17, 07:13 AM

বাংলাদেশ থেকে বেশি জনশক্তি নিতে আরব আমিরাতের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম  

বাংলাদেশ থেকে বেশি জনশক্তি নিতে আরব আমিরাতের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম   

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সফররত মন্ত্রী আজ সেদেশের রাইস আল খাইমা প্রদেশের শাসক শেখ সৌদ বিন সাকর আল কাশিমির সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে এই আহ্বান জানান। রাইস আল খাইমায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য,বাণিজ্য ও জনশক্তি রপ্তানীসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন দুই নেতা। এসময় স্বাস্থ্যসহ আর্থ সামাজিক খাতে সম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ স্বাস্থ্য খাতের সাফল্যে ভূয়সী প্রশংসা করে উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশকে উদাহরণ হিসাবে তুলে ধরছেন।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্যে আমিরাতের প্রতি মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন,বাংলাদেশের দক্ষ জনশক্তি আজ মধ্যপ্রাচ্যসহ অনেক উন্নত দেশে কাজ করে সেদেশগুলোর অগ্রগতিতে অবদান রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেন আরো বেশি জনশক্তি রপ্তানী করা যায় সেলক্ষ্যে ব্যবস্থা নিতে সহায়তা করার জন্যেও রাস আল খাইমার শাসকের প্রতি অনুরোধ করেন মোহাম্মদ নাসিম।

শেখ সৌদ এসময় বাংলাদেশে ঔষধ শিল্পসহ কয়েকটি খাতে আরব আমিরাতের চলমান বিনিয়োগের সাফল্য সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশে আরো কয়েকটি প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে সরকারের সহযোগিতা কামনা করেন। আরব আমিরাতে বাংলাদেশিদের যাতায়াত সহজ করাসহ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,শীঘ্রই বাংলাদেশের জন্য আরব আমিরাতের পক্ষ থেকে সুসংবাদ আসবে। এসময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেদেশ সফরের আমন্ত্রণ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন