News71.com
 Bangladesh
 22 Aug 17, 01:49 AM
 194           
 0
 22 Aug 17, 01:49 AM

তুরাগ নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতে দুই পোশাক শ্রমিকের মৃত্যু।।

তুরাগ নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতে দুই পোশাক শ্রমিকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সাভারের তুরাগ নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতে ২ পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো চারজন। তাদের সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাভারে প্রচণ্ড দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সময় এ বজ্রপাতে ঘটনা ঘটে। নিহতদের নাম সোহাগ (২৫) ও আবুল হোসেন (১৮)। আহতরা হলেন রানা (১৫) সাইফুল (২৬) রনি (২১) এবং অজ্ঞাতপরিচয় একজন। এ বিষয়টি নিশ্চিত করে সাভার স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের থানা হেলথ অফিসার (টিএইচও) মো. আমজাদ হোসেন জানান,সাভার কাতলা এলাকায় বজ্রপাতের সময় নৌকায় ১৩ জন যাত্রী ছিলেন। হতাহতরা সবাই গার্মেন্টকর্মী বলে জানা গেছে। তারা ধামরাইয়ের ফুট নগর থেকে কাতলপুরে তুরাগ নদী দিয়ে সাভার আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন