
নিউজ ডেস্কঃ রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ২টার দিকে জুরাইনে কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামপুর থানার এসআই মাহবুবুল হক জানান,ডিবি পল্লবী জোনাল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।