News71.com
 Bangladesh
 21 Aug 17, 07:32 AM
 211           
 0
 21 Aug 17, 07:32 AM

নায়করাজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ।।    

নায়করাজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ।।      

নিউজ ডেস্কঃ বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্রজগতে নায়ক রাজ্জাকের অবদানের কথা স্মরণ করে বলেন,তার মৃত্যু দেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আজ সোমবার ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক মারা যান। আজ সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে বিকাল ৫টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকার সময়ে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ের শুরু। দেশভাগের পরে ১৯৬৪ সালে সেইসময়ের পূর্বপাকিস্তানে চলে আসেন সপরিবারে। টেলিভিশনে ঘরোয়া’ নামের একটি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। সিনেমায় অভিনয়ের আগে সহকারী পরিচালনা করেছিলেন আবদুল জব্বার খানের অধীনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন