News71.com
 Bangladesh
 21 Aug 17, 06:41 AM
 158           
 0
 21 Aug 17, 06:41 AM

খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত।।  

খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত।।   

নিউজ ডেস্কঃ সরকার রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট জিটুজি বিষযক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব মো: কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিখাইল পটাপভ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া এবং অক্টোবর মাসের মধ্যে ২ লাখ মে.টন গম সরবরাহ সম্পন্ন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন