News71.com
 Bangladesh
 21 Aug 17, 01:25 AM
 167           
 0
 21 Aug 17, 01:25 AM

চলছে আপৎকালিন তৎপরতায় মেরামত কাজ ।। আজ বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে  

চলছে আপৎকালিন তৎপরতায় মেরামত কাজ ।। আজ বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে   

নিউজ ডেস্কঃ ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ আজ সোমবার বিকেল থেকে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রোববার ভোর ৪টার দিকে কালিহাতি উপজেলার পৌলি নদীর ওপর নির্মিত রেলসেতুটির একাংশের মাটি বন্যার পানিতে ধসে যায়। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ২৬টি জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার সকালে রেলের পূর্বাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার খায়রুল হক সমকালকে বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক করতে আপৎকালিন তৎপরতায় সংস্কারের কাজ চলছে। আশা করছি আজ বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।এর আগে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানান, গতকাল রোববার ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে


জানাগেছে প্রচণ্ড স্রোতের কারণে রেলসেতুর একাংশের মাটি ধসে গেছে। ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হওয়ার পর মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে।খবর পেয়ে রেলমন্ত্রী মুজিবুল হক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারাঘটনাস্থল পরিদর্শন করেছেন।বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, যত দ্রুত সম্ভব আমরা মেরামত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। রোববার সকালে রেল যোগাযোগ বন্ধ হয়ে হওয়ায় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস, নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এবং রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। আর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস টাঙ্গাইলে আটকা পড়ে। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস লাইন বন্ধ থাকার খবরে কমলাপুর থেকে ছাড়েনি। এছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের আগামী দুদিনের যাত্রাও বাতিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন