News71.com
 Bangladesh
 21 Aug 17, 12:34 PM
 186           
 0
 21 Aug 17, 12:34 PM

২১ আগষ্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে প্রকাশ্য হচ্ছে খালেদাপুত্র তারেকের নাম।।  

২১ আগষ্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে প্রকাশ্য হচ্ছে খালেদাপুত্র তারেকের নাম।।   

নিউজ ডেস্কঃ গত ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি নেতা তারেক রহমান ও হাওয়া ভবনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে আসামিদের জবানবন্দিতেও। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সংঘটিত ওই হামলার বিষয়ে জঙ্গি নেতা মুফতি হান্নান আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন,শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা হয় হাওয়া ভবনে এবং জঙ্গিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান। মুফতি হান্নানের দেওয়া ওই তথ্য মিলে যায় কয়েকজন সাক্ষীর দেওয়া তথ্যের সঙ্গে।

ভয়াবহ ওই গ্রেনেড হামলায় হাওয়া ভবন ও তারেক রহমানসহ বিএনপি-জামায়াত জোটের প্রভাবশালী কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য সঠিক কি না তা প্রমাণ হবে এ বছরই। কারণ গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলারই রায় হবে আগামী ডিসেম্বরের মধ্যে। উভয় মামলায় আসামিদের মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর,সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী,সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু,সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক। জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও চারদলীয় জোট আমলের সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদও আসামি ছিলেন। তবে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে এরই মধ্যে তাঁর ফাঁসি কার্যকর হয়েছে। হরকাতুল জিহাদ-আল-ইসলামী বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নানেরও ফাঁসি কার্যকর হয়েছে অন্য এক মামলায়।

১৩ বছর আগের ওই গ্রেনেড হামলার বিচার শেষ পর্যায়ে। প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ-সংক্রান্ত দুই মামলায় আসামিপক্ষে ১৩ জনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিপক্ষের আরো আট থেকে ১০ জনের সাফাই সাক্ষ্য নেওয়া হবে। এর পরই হবে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি। ওই শুনানি শেষে রায়ের দিন ধার্য করবেন বিচারক। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ওই দুটি মামলায় প্রসিকিউশন তথা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন,মামলা নিষ্পত্তির সঠিক দিন-তারিখ বলা যাবে না। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে এটা নিশ্চিত। তিনি জানান, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আসামিপক্ষের কয়েকজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। অল্প দিনের মধ্যেই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হবে। এর পরই রায় দেবেন ট্রাইব্যুনাল।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূঁইয়াও বলেন,আসামিপক্ষের সাফাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পরই যুক্তিতর্ক শুনানি শুরু হবে। আশা করা যায়,এ বছরই মামলার বিচারকাজ শেষ করে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। তিনি বলেন,ছয় বছর ধরে নতুন করে মামলার কার্যক্রম শুরু তাঁরা করেছেন। অত্যন্ত সূক্ষ্মভাবে বিচারকাজ চলছে। সতর্কতার সঙ্গে এই মামলার বিচার করা হচ্ছে। এই মামলায় ২২৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ওই সাক্ষীদের জেরা করেছেন ৫০ জন আসামির আইনজীবী। এ কারণে মামলা নিষ্পত্তি হতে সময় লাগছে। এ ছাড়া বিচার বিলম্বিত করার জন্য আসামিরা বারবার উচ্চ আদালতে বিভিন্ন আবেদন করেন। এ কারণে প্রায় তিন শ কার্যদিবস নষ্ট হয়েছে। এখন মামলা দ্রুতই নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন