News71.com
 Bangladesh
 21 Aug 17, 12:57 PM
 168           
 0
 21 Aug 17, 12:57 PM

ইয়াবা কারবারিদের' হাত থেকে রাজনীতিকে মুক্ত করার আহ্বান জানালেন কক্সবাজারের আওয়ামীলীগ অধ্যাপক মোহাম্মদ আলী

ইয়াবা কারবারিদের' হাত থেকে রাজনীতিকে মুক্ত করার আহ্বান জানালেন কক্সবাজারের আওয়ামীলীগ অধ্যাপক মোহাম্মদ আলী

 


নিউজ ডেস্কঃকক্সবাজারের সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফের রাজনীতি 'ইয়াবা কারবারিদের' হাত থেকে মুক্ত করার জন্য আকুল আবেদন জানিয়েছেন এলাকার সাবেক এমপি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি বলেছেন, ইয়াবা ডনদের হাতে রাজনীতি যাবার পরিণতি এখন পুরো দেশবাসী হাড়ে হাড়ে অনুধাবন করছে। এমনকি আমাদের দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও আশা করি বুঝতে পেরেছেন। তাই এ আসনে ইয়াবা ডনদের দুঃসংবাদ ছাড়া সুসংবাদ আশা করা বাতুলতা মাত্র। গতকাল রবিবার টেকনাফের বাহারছড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষির্কী উপলক্ষে আয়োজিত খতমে কোরান, কাঙালিভোজ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গত শনিবার এখানে অনুষ্ঠিত আরেক কাঙালি ভোজের অনুষ্ঠানে টেকনাফের একজন ইয়াবা গডফাদার নৌকা প্রতীকের জন্য ইয়াবাকারবারিদেরই যথারীতি মনোনয়ন ঘোষণা করে গেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, এসব লোকজন সবাই হাইব্রীড আওয়ামী লীগ। ইয়াবা কারবারের টাকায় এসব হাইব্রীডগণ টেকনাফ-উখিয়ার আওয়ামী লীগকে দু'ভাগ করে দিয়েছে। অধ্যাপক মোহাম্মদ আলী হাইব্রীডদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, আমাদের সবাইকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে 'ইয়াবামুক্ত রাজনীতি' নিয়ে ঐক্য গড়তে হবে। ইয়াবা কারবারি ছাড়া দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন আমরা তাকেই সমর্থন দেব।
অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, যারা ইয়াবা কারবারি তারা দেশ ও জাতির শত্রু।

ইয়াবা কারবারিরা দেশ ও জনণোর জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। কোনো ইয়াবা কারবারি যদি আগামীতে মনোনয়ন নিয়ে প্রার্থী হন তাহলে আমরা তাদের ধারে কাছেও যাব না। তিনি উখিয়া টেকনাফের রাজনীতিকে ইয়াবা মুক্ত করতে এলাকার বাসিন্দাদের প্রতি আবেদন জানিয়েছেন। জেলার বাহারছড়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল বশর, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ সোনা আলী, টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন চেয়ারম্যান মৌলভী আজিজুদ্দিন প্রমুখ। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি মো. নুরুল আলম চেয়ারম্যান। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক নুরুল হক, যুগ্ন আহ্বায়ক সাইফুল্লাহ কম্পানি ও আবদুল্লাহ আলম মামুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন