News71.com
 Bangladesh
 20 Aug 17, 08:03 AM
 133           
 0
 20 Aug 17, 08:03 AM

২০২১ সালের আগেই দেশের ৫০ লাখ মানুষকে করের আওতায় আনবে এনবিআর।।

২০২১ সালের আগেই দেশের ৫০ লাখ মানুষকে করের আওতায় আনবে এনবিআর।।

 

নিউজ ডেস্কঃ দেশের ৫০ লাখ মানুষকে ২০২১ সালের মধ্যে করজালের আওতার আনার পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য উপজেলা পর্যায়ে কর অফিস স্থাপন এবং কর জরিপ বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি নতুন আয়কর আইন সহজ এবং যুগোপযোগী করার চেস্টা অব্যাহত রয়েছে। বর্তমানে দেশের প্রায় ৩০ লাখ মানুষের ইলেট্রনিক কর সনাক্তকারী নম্বর বা ই-টিআইএন রয়েছে। পরিকল্পনা অনুযায়ী এনবিআরকে নতুন করে আরো ২০ লাখ মানুষকে করজালের আওতায় আনতে হবে।

এ প্রসঙ্গে এনবিআরের সদস্য আব্দুর রাজ্জাক বলেন,আদর্শ কর ব্যবস্থায় কর বোঝার পরিবর্তে করজাল বিস্তৃত হয়। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনের আগেই ৫০ লাখ মানুষকে করজালের আওতায় আনার পরিকল্পনা নিয়েছি। এ জন্য প্রতিবছর ৭ থেকে ৮ হাজার মানুষকে নতুন করে করজালের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছি।

তিনি বলেন,আমাদের কর-জিডিপির অনুপাত হতাশাজনক। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের স্বার্থে এই অবস্থার পরিবর্তন হওয়া জরুরি। এজন্য রাজস্ব আইন যুগোপযোগি করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে। এনবিআরের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান,করদাতার সংখ্যা বাড়াতে ন্যুনতম কর দিতে সক্ষম এমন ব্যক্তিদের খুঁজে বের করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কর দিতে সক্ষম এমন অনেকেই এখনও করজালের বাইরে রয়ে গেছে। উল্লেখ্য,দেশে বর্তমানে প্রায় ৩০ লাখ ই-টিআইএনধারী থাকলেও করদাতার সংখ্যা মাত্র ১২ লাখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন