News71.com
 Bangladesh
 19 Aug 17, 11:54 AM
 126           
 0
 19 Aug 17, 11:54 AM

ছাত্রশিবির বাংলাদেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্রকে ধ্বংস করছে।। চরমোনাই পীর

ছাত্রশিবির বাংলাদেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্রকে ধ্বংস করছে।। চরমোনাই পীর

নিউজ ডেস্কঃ ইসলামী ছাত্রশিবির দেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্রকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শনিবার বিকেল ৪টায় মাদারীপুরের আচমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন,আমাদের আন্দোলন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কখনো টেন্ডারবাজি,লুটপাট,ধর্ষণ,দেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্র ধ্বংস করে না। কিন্তু ছাত্রশিবির দেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্র ধ্বংস করছে। আল্লাহর নির্দেশ ও রাসুলের আদর্শ প্রতিষ্ঠাই ইসলামী ছাত্র আন্দোলনের লক্ষ্য।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক মহাসচিব অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী,ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পদক এস.এম আজিজুল হক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন