News71.com
 Bangladesh
 19 Aug 17, 11:43 AM
 140           
 0
 19 Aug 17, 11:43 AM

রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক।।

রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় গত রাতে পৃথক দু'টি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান। এসময় তিনি জানান,গত রাতে রাজধানী পল্টন থানার ক্রীড়া পরিষদের দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালিয়ে রহিম বাদশা,মো. জামান হোসেন,মাহামুদুল হাসান,আরিফ হোসেন,আশিক,সালাউদ্দিন,জামাল শরীফ ও মো. মোফাজ্জলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দু'টি চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

এছাড়া,মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কলোনীর সামনে থেকে মো. চাঁন মিয়া ও মো. মনিরুল ইসলাম নামের দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতি কাছে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মতিঝিল ও পল্টন থানায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মাসুদুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন