News71.com
 Bangladesh
 18 Aug 17, 03:05 AM
 162           
 0
 18 Aug 17, 03:05 AM

জামালপুরে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব ।।

জামালপুরে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির ত্রাণ কমিটি জামালপুরের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কমিটির সদস্য আহমদ হোসেন,বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি,মারুফা আক্তার পপিসহ দলের নেতারা জামালপুরের ইসলামপুর,মেলান্দহ ওমাদাগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন ও মানুষের খোঁজ-খবর নেন। এসময় ও আ.লীগের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা।

ড. আব্দুর রাজ্জাক দুর্গতদের উদ্দেশ্যে বলেন,শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। শুধু ত্রাণ নয়,বন্যায় আপনাদের ক্ষয়ক্ষতি দেখতে এসেছি। বন্যার পানি নেমে যাবার পর আপনারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য সরকার সব ধরণের সহায়তার হাত নিয়ে পূনর্বাসন কর্মসূচি নিবে। এসময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন,আ.লীগ সব সময় মানুষের পাশে ছিল,থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রতিটি আ.লীগ নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছেন তিনি। মানুষ যেন বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন