News71.com
 Bangladesh
 18 Aug 17, 01:39 AM
 177           
 0
 18 Aug 17, 01:39 AM

হজযাত্রীদের ভিসা আবেদনের সময়সীমা বাড়াল সৌদি দূতাবাস।।

হজযাত্রীদের ভিসা আবেদনের সময়সীমা বাড়াল সৌদি দূতাবাস।।

নিউজ ডেস্কঃ হজযাত্রীদের ভিসা আবেদনের সময়সীমা বাড়িয়েছে সৌদি দূতাবাস। আগামী রবিবার পর্যন্ত ভিসার জন্য আবেদন করা যাবে। ভিসা আবেদনের মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়ে গিয়েছিল। হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন,আগামী সোমবার পর্যন্ত সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তারা জানিয়েছে শনিবারও আবেদন নেবে। তবে রোববার তারা আবেদন নেবে না এমন কথা বলেনি।

এতে আমরা ধরে নিয়েছি,তারা আমাদের আবেদন গ্রহণ করেছে। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ আগস্ট হজ হতে পারে। হজ অফিসের তথ্য অনুযায়ী,গতকাল বৃহস্পতিবার নির্ধারিত তারিখ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪২২ জনকে ভিসা দিয়েছে সৌদি আরব দূতাবাস। এখনও ৪ হাজার ৭৭৬ জনের ভিসা আবেদন করা বাকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন