News71.com
 Bangladesh
 18 Aug 17, 09:33 AM
 149           
 0
 18 Aug 17, 09:33 AM

ঢাকায় পুলিশের হাতে বিএনপির সহযোগী সংগঠন, যুবদল নেতা আরিফ ও লিয়ন গ্রেপ্তার।।

ঢাকায় পুলিশের হাতে বিএনপির সহযোগী সংগঠন, যুবদল নেতা আরিফ ও লিয়ন গ্রেপ্তার।।

 

নিউজ ডেস্কঃ ঢাকার পল্টন থানাধীন শাহজানপুর ও বায়তুল মোকারররম এলাকা থেকে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পল্টন থানা যুবদলের সাবেক সভাপতি আরিফুর রহমান ও সাবেক যুগ্ম আহবায়ক লিয়ন হোসেন। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর শাহজাহানপুর ও বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পল্টন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বলেন,তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। আরিফুর রহমানের বিরুদ্ধে ৭টি মামলা এবং লিয়ন হোসেনের বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের সামনে থেকে আরিফুর রহমানকে এবং রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে লিয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন