News71.com
 Bangladesh
 17 Aug 17, 03:46 AM
 142           
 0
 17 Aug 17, 03:46 AM

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী শনিবার থেকে মিলবে বিশেষ ট্রেনের অগ্রিম টিকিট।।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী শনিবার থেকে মিলবে বিশেষ ট্রেনের অগ্রিম টিকিট।।

 

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উদযাপনে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় অতিরিক্ত বগি সংযোজন এবং আগামী শনিবার থেকে অগ্রিম টিকিট বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। রেলমন্ত্রী এম মজিবুল হক জানান,ঈদের সময় ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঈদ যাত্রীরা ১৯ আগস্ট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবে এবং ২৫ আগস্ট থেকে ফিরতি টিকিট ক্রয় করতে পারবে।

রেলমন্ত্রী বলেন,আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারে টিকিট বিক্রয় বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা ও অন্যান্য নগরীর মধ্যে চলাচলকারী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এ সময় আন্তনগর ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে। বাংলাদেশ রেলওয়ের একজন মুখপাত্র জানান,ঈদের আগের তিন দিন বিশেষ ট্রেন চলবে এবং ঈদের পর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে। তিনি আরো জানান,আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঈদের সময় নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ এবং অগ্রিম টিকিট দেওয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন