News71.com
 Bangladesh
 16 Aug 17, 10:02 AM
 179           
 0
 16 Aug 17, 10:02 AM

বঙ্গবন্ধুর খুনিদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে ।। শোকদিবসের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে ।। শোকদিবসের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল খুনিদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং খুনিদের শিগগির দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। আজ বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় হাজি জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে খুনিরা। আজ ইতিহাস বিকৃতির ফলে হুলুস্থুল পড়ে গেছে। বঙ্গবন্ধুর খুনিদের শিগগির দেশে ফিরিয়ে আনা হবে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বাকি খুনিরা কোন দেশে অবস্থান করছে- তা শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে খুনিদের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অস্থাবর সম্পত্তির খোঁজ করা হচ্ছে। এই সম্পত্তি দেশের প্রচলিত আইনের মাধ্যমে বাজেয়াপ্ত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ষড়যন্ত্রকারীরা অন্তত ১৯ বার হত্যার চেষ্টা করেছে। তারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন,দুই-একজন পুলিশ অপকর্ম করতে পারে,কিন্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের কঠোর পদক্ষেপে জঙ্গিদের শক্ত হাতে দমন করা হয়েছে। জঙ্গিরা মুসলমান না,এরা দেশ ও জাতির শত্রু। পৃথিবীর কোনও শক্তি বাংলাদেশের অগ্রগতি রুখতে পারবে না। বিশ্বের বুকে এখন বাংলাদেশ রোল মডেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন