News71.com
 Bangladesh
 16 Aug 17, 12:26 PM
 167           
 0
 16 Aug 17, 12:26 PM

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের হাসপাতালে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের হাসপাতালে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক : ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। জানা গেছে, গত ২৯ জুলাই আনিসুল হক মেয়ের সন্তানের জন্ম উপলক্ষ্যে লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন ঢাকা উত্তরের এই মেয়র, এরমধ্যে ২ দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ব্রেন স্ট্রোকের পরেই আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়র আনিসুল হকের আশু সুস্থতা কামনা করে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও তার বন্ধু-সুহৃদরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন