News71.com
 Bangladesh
 14 Aug 17, 11:53 AM
 159           
 0
 14 Aug 17, 11:53 AM

অসাম্প্রদায়িক বাংলাদেশে নিজেদের সেকেন্ড ক্লাস নয়, ফাষ্ট ক্লাস সিটিজেন মনে করবেন : ওবায়দুল কাদের  

অসাম্প্রদায়িক বাংলাদেশে নিজেদের সেকেন্ড ক্লাস নয়, ফাষ্ট ক্লাস সিটিজেন মনে করবেন : ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে উদ্বেগ থাকতে পারে। কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ক্ষণিকের
মেঘ অচিরেই কেটেযাবে। তিনি আজ সোমবার রাজধানীর পলাশী মোড়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আকাশের মেঘ ক্ষণিকের। সূর্য চিরদিনের। ক্ষণিকের মেঘ কেটে যাবে। চির দিবসের সূর্য আবারও উঠবে।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে মাথা উঁচু করে চলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে নিজেদের সেকেন্ড ক্লাস সিটিজেন নয়, ফাষ্ট ক্লাস সিটিজেন মনে করবেন। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে অধিকার, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান- সবারই একই অধিকার। তাই নিজেদের সংখ্যালঘু না ভেবে মাথা উঁচু করে চলবেন। কারও কাছে মাথানত করবেন না। নিজেদের মাইনরিটি ভাবলে কিছু দুর্বত্ত আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক দৃঢ়তার সাথে বলেন এই দুর্বত্তদের রুখে দাঁড়াতে শেখ হাসিনার সরকার হিন্দুদের সঙ্গে আছে। তিনি বলেন, 'নীরবে দেশ ছেড়ে চলে যাবেন না। কথা বলুন। কারা আপনাদের জমি-জমা ও বাড়িঘর নিয়ে সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করছে। এসব দুর্বৃত্তদের মোকাবেলায় এগিয়ে আসুন। ভয় করার কোনো কারণ নেই। শেখ হাসিনার সরকার আপনাদের নিরাপত্তায় আছে,থাকবে।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জীর সভাপতিত্বে শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামন মিয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন