News71.com
 Bangladesh
 13 Aug 17, 02:32 AM
 212           
 0
 13 Aug 17, 02:32 AM

বন্যা পরিস্থিতির কারনে আজকের ডিগ্রি পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়

বন্যা পরিস্থিতির কারনে আজকের ডিগ্রি পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক : আজ রোববার অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পরীক্ষা ও সার্টিফিকেট কোর্স (পুরোনো সিলেবাস) পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাগেছে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজকের স্থগিত হয়ে যাওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন