News71.com
 Bangladesh
 13 Aug 17, 02:21 AM
 157           
 0
 13 Aug 17, 02:21 AM

সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না ।। আইনমন্ত্রী

সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না ।। আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না। তিনি আজ রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিশাল মামলার জট দূর করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। এর একটি হচ্ছে নতুন বিচারক নিয়োগ ও তৈরি। বিচারক তৈরির প্রক্রিয়াও কিন্তু সময়সাপেক্ষ। তিনি জানান, দেশের সকল আদালত ডিজিটালাইজ করার কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন