News71.com
 Bangladesh
 12 Aug 17, 11:28 AM
 143           
 0
 12 Aug 17, 11:28 AM

১৮ আগষ্ট থেকে ঈদ উপলক্ষে বাস-ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

১৮ আগষ্ট থেকে ঈদ উপলক্ষে বাস-ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী ১৮ আগস্ট শুক্রবার থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিটি বিক্রি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর ফারুক তালুকদার সোহেল। অপর দিকে রেল সূত্র জানিয়েছে, রেলওয়ের আগাম টিকিটি বিক্রি শুরু হবে ১৯ আগস্ট শনিবার থেকে। আর ফিরতি টিকিটি বিক্রি হবে ২৫ আগস্ট থেকে। এ ব্যাপারে আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার রেলভবন সম্মেলন কক্ষে (যমুনা) ঈদ প্রস্ততি নিয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

রেলসূত্র জানায়, এবার যাত্রীরা পাঁচদিনের আগাম টিকেট কিনতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে এবারও ৫ জোড়া বিশেষ ট্রেন এবং ঈদের দিন দুই জোড়া সোলাকিয়া বিশেষ ট্রেন থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে এক যোগে টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উদযাপন শেষে ফেরত যাত্রার টিকেট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। ১৯ আগস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন