News71.com
 Bangladesh
 12 Aug 17, 08:11 AM
 170           
 0
 12 Aug 17, 08:11 AM

সারাদেশের নদ-নদীসমূহে পানি বেড়েই চলেছে : উপকুলে আবারও বন্যার আশংকা

সারাদেশের নদ-নদীসমূহে পানি বেড়েই চলেছে : উপকুলে আবারও বন্যার আশংকা

নিউজ ডেস্ক : দেশের নদ-নদীসমুহে পানি বেডেই চলেছে । আগামী ৭২ ঘন্টায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানি ১ মিটার পর্যন্ত বাড়তে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা । অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বর্তমানে বিপদসীমার ১ দশমিক ৫-২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার এই প্রবণতায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবি)বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র ফের নদী উপকুল সংলগ্ন এলাকায় বন্যার আশংকা করছে। আজ পাউবি’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের উজানের তিনটি অববাহিকায় (গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা) মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে বিগত তিনদিন থেকে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফল এই অববাহিকার নদীসমূহের ভারতীয় অংশে এবং বাংলাদেশের অভ্যন্তরে পানি বৃদ্ধি পাচ্ছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর ভারতীয় অংশে গড়ে ৭০ থেকে ৮০ সেন্টিমিটার এবং বাংলাদেশ অংশে ৫৫ সেন্টিমিন্টার, গঙ্গা-পদ্মা নদীর ভারতীয় অংশে ১৬ সেন্টিমিটার. ও বাংলাদেশ অংশে ১৫ সেন্টিমিটার এবং মেঘনা অববাহিকায় গড়ে ১ মিটার করে পানি বৃদ্ধি পেয়েছে। মেঘনা অববাহিকায় প্রধান-প্রধান নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলসহ বাঁধের বাইরে নদীর পার্শবর্তী এলাকা প্লাবিত হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় অবনতিশীল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের বিভিন্ন নদ-নদীর পানি ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮১টি পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৬টির এবং ২টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। একটি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি।শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ১৭ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় ১৬টি পয়েন্টে ১০০ মি.লি.এবং ৩৮টি পয়েন্টে ৫০ মি.লি. এর উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন