News71.com
 Bangladesh
 12 Aug 17, 08:07 AM
 169           
 0
 12 Aug 17, 08:07 AM

সংসদ অবৈধ হলে চিফ জাস্টিসও অবৈধ: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

সংসদ অবৈধ হলে চিফ জাস্টিসও অবৈধ: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রবীণ নেতা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পার্লামেন্ট যদি অবৈধ হয়, তোমার নিয়োগ অবৈধ। তার কারণ এই পার্লামেন্ট রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে। সেই রাষ্ট্রপতি তোমাকে নিয়োগ দিয়েছে। তোমার নিয়োগ অবৈধ। তুমি অবৈধ চিফ জাস্টিস। উল্লেখ্য সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সংসদসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর বলেন প্রধান বিচারপতি, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী ও সিনিয়র নেতারা।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতির অপসারণ দাবি করার একদিনের মাথায় শনিবার ঝালকাঠিতে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে বাকআক্রমণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু । তিনি প্রধান বিচারপতি এসকে সিনহাকে কটাক্ষ করে বলেন, আজকে আপনার মত চিফ পার্লামেন্ট নিয়ে প্রশ্ন করছে, শিল্পমন্ত্রী আমির হোসেন আরও বলেন, আমরা যারা আজকে পার্লামেন্টের সদস্য, এদেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এই দেশে মাথা তুলে থাকত, আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম। কিন্তু তোমার মতো ছিঁচকে উকিল এই দেশের চিফ জাস্টিস হতে পারত না। এটা স্মরণ রাখতে হবে।বঙ্গবন্ধুর অবদানের কারণে আজকে তোমার মতো ছিঁচকে উকিল এই দেশের চিফ জাস্টিসের মর্যাদা পেয়েছে।

উল্লেখ্য ১৫ অগাস্ট উপলক্ষে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানসহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুবক-যুবতী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন