News71.com
 Bangladesh
 12 Aug 17, 02:58 AM
 209           
 0
 12 Aug 17, 02:58 AM

বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে বইছে তিস্তার পানি, লালমনিরহাট নতুন করে বন্যা  

বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে বইছে তিস্তার পানি, লালমনিরহাট নতুন করে বন্যা   

নিউজ ডেস্ক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আবার বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এর ফলে লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা নদীর দোয়ানী ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা আরও ভয়াবহ আকার ধারন করতে পারে বলে পাউবো কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে।

এছাড়া ভারী বর্ষণে জেলার ছোট-বড় সব কয়েকটি নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর চরাঞ্চল ও তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকে পড়ে পড়ায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের শত শত বিঘা জমিতে সদ্য রোপন করা আমন ধান ও সবজিসহ নানা ফসল পানির নিচে তলিয়ে গেছে। ডালিয়া (দোয়ানী ব্যারেজ) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান নিউজ৭১ কে জানান, গতকাল শুক্রবার সকাল থেকেই তিস্তার পানি প্রবাহ বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। পানি বৃদ্ধি পেয়ে শনিবার সকাল থেকেই বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন