News71.com
 Bangladesh
 12 Aug 17, 12:29 PM
 211           
 0
 12 Aug 17, 12:29 PM

৬৭৮ টি শুন্যপদে নিয়োগ দেবে বাংলাদেশ আনসার  

৬৭৮ টি শুন্যপদে নিয়োগ দেবে বাংলাদেশ আনসার   

নিউজ ডেস্ক : শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিষ্ঠানটি ৬৭৮ পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। শুরুতে তাদের চাকুরী সরকারি না হলেও বিধি অনুযায়ি চাকরির বয়স ছয় বছর পূর্ণ হলে নিয়ম অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে।

আবেদনের যোগ্যতা

শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস (এসএসসি) বা সমমানের পাস হতে হবে। অ-উপজাতি পুরুষের উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি। ওজন হতে হবে ৪৯ কেজি ৮৯৫ গ্রাম আর বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি। আর উপাজতিদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। ওজন ৩৭ কেজি ১৭৩ গ্রাম আর বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি হতে হবে। তবে কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়েই বাদ দেওয়া হবে।

বেতন কাঠামো

চাকরিকালীন সমতলে দৈনিক ৩৬২ টাকা ৬৬ পয়সা এবং পাহাড়ি এলাকায় ৩৭৯ টাকা ৩৩ পয়সা দেওয়া হবে। প্রশিক্ষণকালীন দৈনিক ৯০ টাকা এবং বিনামূলে চিকিৎসা দেওয়া হবে। সেই সঙ্গে রেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

জেলাভিত্তিক পদের সংখ্যা, নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নামসহ বিস্তারিত দেখতে চোখ রাখুন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (ansarvdp.gov.bd)-এ।

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন