News71.com
 Bangladesh
 12 Aug 17, 12:23 PM
 193           
 0
 12 Aug 17, 12:23 PM

প্রধান বিচারপতির পদত্যাগের দাবি জানালেন আওয়ামী ওলামালীগ নেতৃত্ব

প্রধান বিচারপতির পদত্যাগের দাবি জানালেন আওয়ামী ওলামালীগ নেতৃত্ব

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ না করলে ওলামা লীগ দেশ প্রেমিক আলেমদের নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে আওয়ামী ওলামালীগ । হুমকিতে তারা বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহা সংসদ সদস্যদের যোগ্যতা নিয়ে যে মনগড়া বক্তব্য দিচ্ছেন তাতে প্রমাণ হয় তার প্রধান বিচারপতি হওয়ার কোনো যোগ্যতাই নেই। কারণ সংবিধান, সংসদ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই বলে মনে হচ্ছে।

তারা বলেন, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বিশ্বের মানচিত্রে লাল সবুজে পতাকাকে স্থান করে দিয়েছেন জাতীর পিতা বঙ্গবন্ধু। অথচ প্রধান বিচারপতি এস কে সিনহা ইতিহাস বিকৃতি করে চরম মিথ্যার বেসাতি নিয়ে জিয়াউর রহমানের সংবিধান বাস্তবায়ন করে জাতির জনক সস্পর্কে মিথ্যা তথ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের খুশি করে সাধু সাজার পায়তারা চালাচ্ছে। যা ওলামা লীগসহ দেশপ্রেমিক কোনো নাগরিক মানবে না। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের দপ্তরের সম্পাদক মাওলানা শওকত আলী সেলিমপুরী প্রেরিত বিবৃতিতে ওলামা লীগের সভাপতি পীর আখতার হোসেন বুখারী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন