News71.com
 Bangladesh
 12 Aug 17, 12:06 PM
 163           
 0
 12 Aug 17, 12:06 PM

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নতুন সভাপতি সোহাগ ও সম্পাদক সাব্বিন

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নতুন সভাপতি সোহাগ ও সম্পাদক সাব্বিন

নিউজ ডেস্ক : তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচনে আরাফাত সিদ্দিকী সোহাগ সভাপতি এবং সাব্বিন হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে আরাফাত সিদ্দিকী সোহাগ ২৯ ভোটে সভাপতি, সাব্বিন হাসান ২৪ ভোটে সাধারণ সম্পাদক, তারিকুর রহমান বাদল ৩৭ ভোটে যুগ্ম সম্পাদক, মিজানুর রহমান সোহেল ৩৩ ভোটে প্রকাশনা ও গবেষণা সম্পাদক, গোলাম দস্তগীর তৌহিদ ৪৩ ভোটে কোষাধ্যক্ষ, ভূইয়া মোহাম্মদ ইমরাদ তুষার ৪৫ ভোটে সাংগঠনিক সম্পাদক, খালেদ আহসান ৩৬ ভোট ও সুমন আফসার ২৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজনীন কবির। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রাথমিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা জব্বার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন