News71.com
 Bangladesh
 11 Aug 17, 08:04 AM
 157           
 0
 11 Aug 17, 08:04 AM

মোংলা বন্দরে পৌছেছে ভারত থেকে আমদানীকৃত চালের প্রথম চালান

মোংলা বন্দরে পৌছেছে ভারত থেকে আমদানীকৃত চালের প্রথম চালান

নিউজ ডেস্ক : দুর্যোগ ও আপদকালীন সংকট মোকাবেলায় এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে সরকারের আমদানীকৃত চালের প্রথম চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আজ শুক্রবার দুপুরে প্রথম দফায় প্রায় ৪ হাজার ৭শ মেট্টিক টন চাল নিয়ে বিদেশী জাহাজ এম,ভি ‘ডং আন কুইন’ বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় ভিড়েছে। উল্লেখ্য দীর্ঘ প্রায় আট বছর পর এ বন্দরে ভিড়লো কোন চালবাহী বিদেশী এই জাহাজটি। জানা গেছে, আমদানীকৃত চালের গুনগতমান পরীক্ষা-নিরীক্ষা শেষে শুরু হবে খালাস কাজ। প্রাথমিক ভাবে আমদানীকৃত চালের গুনগতমান দেখে খাদ্য বিভাগসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

খাদ্য বিভাগ ও মোংলা বন্দর সংশ্লিষ্টরা জানায়, দেশের চলমান দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সরকারিভাবে ভিয়েতনাম থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্টিক টন এবং ভারত থেকে প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার মেট্টিক টন চাল আমদানীর চুক্তি হয়। সম্প্রতি চুক্তি হওয়া ভারতীয় চালের প্রায় ৪ হাজার ৭শ মে: টন চাল নিয়ে গত বুধবার (৯ আগষ্ট) মোংলা বন্দরে ভিড়ে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ এম,ভি ‘ডং আন কুইন’।

গত ৭ আগস্ট ভারতের কলকাতা বন্দর থেকে এ চাল বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশী ওই জাহাজটি। ইতিমধ্যে খাদ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তরা বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় আমদানীকৃত চালবাহী জাহাজ পরিদর্শন ও চালের নমুনা সংগ্রহ করেছেন। এরপর চালের গুনগতমান পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে খালাসের কাজের অনুমতি দেয় খাদ্য বিভাগ। জাহাজটিতে প্রায় ৯৪ হাজার ২০ ব্যাগ চাল রয়েছে। প্রত্যেকটি পলি ব্যাগে রয়েছে ৫০ কেজি করে চাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন