News71.com
 Bangladesh
 11 Aug 17, 12:34 PM
 167           
 0
 11 Aug 17, 12:34 PM

৫৭ ধারায় মামলা করতে কেন্দ্রের অনুমতি নেওয়ার নির্দেশ আওয়ামী লীগের

৫৭ ধারায় মামলা করতে কেন্দ্রের অনুমতি নেওয়ার নির্দেশ আওয়ামী লীগের

নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করার আগে দলীয় সংসদ সদস্য, মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের কেন্দ্র থেকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে দলীয় নেতাকর্মীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছেন। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই এখন থেকে কারো বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করতে পারবেন না। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে দুটি সাংগঠনিক জেলার নেতা জানিয়েছেন, তারা ঢাকা থেকে ওবায়দুল কাদেরের টেলিফোন বার্তা পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন