News71.com
 Bangladesh
 10 Aug 17, 09:07 AM
 244           
 0
 10 Aug 17, 09:07 AM

সাপ সৌন্দর্যপূর্ণ এক প্রাণী, একে রক্ষা করতে হবে : অধ্যাপক ড. আবুল হোসেন

সাপ সৌন্দর্যপূর্ণ এক প্রাণী, একে রক্ষা করতে হবে : অধ্যাপক ড. আবুল হোসেন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে বৃহস্পতিবার ১২ টায় অনুষ্ঠিত সাপ সম্পর্কিত সচেতনতামূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন , সাপ সৌন্দর্যপূর্ণ এক প্রাণী। জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সাপ রক্ষা করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার ও প্রাণী গবেষক অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. কামরুল হাসান। তিনি তাঁর প্রবন্ধে বলেন, বাংলাদেশের ৭৬ প্রকার সাপের মধ্যে ১১ প্রকার সাপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়। এর মধ্যে ৯ প্রকার সাপ নির্র্বিষ ও ২ প্রকার সাপ বিষধর। তিনি বলেন, চ্যাপ্টা লেজ বিশিষ্ট সামুদ্রিক সাপ অধিকাংশই বিষধর। যেসব সাপ ফণা তোলে সেগুলো বিষধর। তবে কাল-কেউটে ফণা না তুললেও সেটা একটি মারাত্মক বিষধর সাপ। সাপের নিরাপদ আশ্রয় ধ্বংস হচ্ছে বলেই বাধ্য হয়ে মানুষের আবাসনে সাপ আশ্রয় নিচ্ছে। সাপ কখনো নিজে থেকে কাউকে আক্রমন করে না। তিনি বলেন, ৯৫ শতাংশ সাপ নির্বিষ। কজেই সচেতন থাকলে সাপের বিষয়ে আতংকিত হওয়ার কিছু নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন