News71.com
 Bangladesh
 10 Aug 17, 04:22 AM
 182           
 0
 10 Aug 17, 04:22 AM

দেশের ৩৪টি নদ-নদীর ৩৪টি প্রধান নদ-নদীর ৩৪ পয়েন্টের পানি হ্রাস, ৫৩টি পয়েন্টে বৃদ্ধি।।  

দেশের ৩৪টি নদ-নদীর ৩৪টি প্রধান নদ-নদীর ৩৪ পয়েন্টের পানি হ্রাস, ৫৩টি পয়েন্টে বৃদ্ধি।।   

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৩৪ নদ-নদীর ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণে নেয়া হয়েছে । যারমধ্যে ৩৪টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে,৫৩টি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে এবং ৩টি পয়েন্টে পানি প্রবাহ অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,নদ-নদীর ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২টি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা,পদ্মা ও গঙ্গা এবং সুরমা নদীসমুহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে,অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত থাকতে পারে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডালিয়া ১৬৪ মি.লি. পঞ্চগড় ১৩৮ দশমিক ৫ মি.ল.,গাইবান্ধ্যা ১১৫ মি.লি. এবং টেকনাফে ১১২ দশমিক ২ মি.লি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন