News71.com
 Bangladesh
 10 Aug 17, 01:34 AM
 199           
 0
 10 Aug 17, 01:34 AM

বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার।।  

বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে ২টি পিস্তল,২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৌলতপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। ২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গাতিপাড়া সীমান্ত থেকে বিজিবি দৌলতপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল,গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন