News71.com
 Bangladesh
 10 Aug 17, 01:50 AM
 171           
 0
 10 Aug 17, 01:50 AM

বাংলাদেশ ব্যাংকে ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধা চালু।।

বাংলাদেশ ব্যাংকে ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধা চালু।।

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব নারী উদ্যোক্তা জামানতের অভাবে ব্যাংকঋণ পান না,তাদের জন্য জামানত নিশ্চয়তা তহবিল (ক্রেডিট গ্যারান্টি ফান্ড) গঠন করা হয়েছে। আর এতে করে জামানতের বিকল্প হিসেবে ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য আইএফসি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের কর্মকর্তাদের একটি ক্রেডিট গ্যারান্টি মডেল তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি বিভাগের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান ও নারী উদ্যোক্তাদের সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা দেবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার নিরাজ ভার্মা ও ডগলাস পিয়ার্স, আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জে ওয়ার্নারসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন