News71.com
 Bangladesh
 09 Aug 17, 12:35 PM
 213           
 0
 09 Aug 17, 12:35 PM

আগামী ১৮ আগস্ট থেকে শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী জহির রায়হান চলচ্চিত্র উৎসব শুরু।।  

আগামী ১৮ আগস্ট থেকে শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী জহির রায়হান চলচ্চিত্র উৎসব শুরু।।   

নিউজ ডেস্কঃ কিংবদন্তি নির্মাতা ও লেখক জহির রায়হানের ৮২তম জন্মবার্ষিকী আগামী ১৯ আগস্ট। আর তার স্মরণে গত বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত,আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জহির রায়হান চলচ্চিত্র উৎসব। প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ স্লোগান নিয়ে আগামী ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ। আয়োজকরা জানান,উৎসবে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য ও ফর্মেটের ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১৮ আগস্ট সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হবে। দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে জহির রায়হান নির্মিত তথ্যচিত্র ‘দ্য স্টেট ইজ বর্ন’ দুপুর আড়াইটায় রয়েছে তৌকীর আহমেদের ছবি অজ্ঞাতনামা’ বিকেল ৫টায় থাকছে কামার আহমাদ সাইমনের তথ্যচিত্র একটি সূতার জবানবন্দি ও সন্ধ্যা ৭টায় দেখানো হবে তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন ঢুলি। পরদিন ১৯ আগস্ট সকাল ১০টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পুনরাবৃত্তি’ সাড়ে ১০টায় থাকছে স্বল্পদৈর্ঘ্য ছবি উপসংহার এবং ১১টায় প্রদর্শিত হবে জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন