
নিউজ ডেস্কঃ ভিসা না মেলায় যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুইটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। আজ বুধবারের এ দুইটি ফ্লাইট নিয়ে বিমানের এবারের হজ ফ্লাইটের ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ১৯টিতে। বিমান সূত্রে জানা যায়,আজ বুধবার ভোর ৫টার ও বিকেল সাড়ে ৪টার হজ ফ্লাইট দুইটি বাতিল করা হয়েছে।
হঠাৎ করেই ফ্লাইট দুইটি বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন ওই ফ্লাইটের হজ যাত্রীরা। ফ্লাইট দুইটি বাতিলের ফলে আজ বুধবার চারটি হজ ফ্লাইটের মধ্যে এখন জেদ্দা যাওয়ার শিডউল রয়েছে দুটির। বিমানের মুখপাত্র শাকিল মেরাজ জানান,যাত্রী সংকটের কারণে বুধবারের দুইটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার মোট তিনটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করে বাংলাদেশ এয়ারলাইনস।