News71.com
 Bangladesh
 09 Aug 17, 12:15 PM
 203           
 0
 09 Aug 17, 12:15 PM

জনদূর্ভোগ লাঘবে ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ থাকবে ।। নৌপরিবহন মন্ত্রী  

জনদূর্ভোগ লাঘবে ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ থাকবে ।। নৌপরিবহন মন্ত্রী   

নিউজ ডেস্কঃ ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদুল আজহার আগের তিনদিন ও পরের তিনদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশুবাহী ট্রাক ব্যতীত অন্যান্য সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিআইড‌ব্লিউটিছএ ভবনের মু‌ক্তিযোদ্ধা স্মৃ‌তি মিলনায়তনে আসন্ন ঈদ উপলক্ষে নৌপথে যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচল নি‌শ্চিতকরণে কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া,ঈদের সময়কালীন স্বাভাবিক লঞ্চ চলাচল যাতে ব্যাহত না হয় এজন্য নৌপথে সকল ধরনের জাল পাতা বন্ধ এবং নৌযানে পর্যাপ্ত বয়া, বাতি ও মার্কিংয়ের ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ),বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন