
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোয়ন দেয়ার ঘোষণা দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) নব-নির্বাচিত চেয়ারম্যান ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট(এনডিএফ) আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু। আজ মঙ্গলবার দুপুরে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ,দোয়া ও বিশেষ মোনাজাত করেন।পরে এনডিএফ আহ্বায়ক শেখ ছালাউদ্দিন বলেন,আগামী নির্বাচনে আমরা ১০ দল জোটগত ভাবে নির্বাচন করতে চাই। সেকারণে আমরা ৩০০ আসনে আমাদের জোটের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করছি। আগামী চার সেপ্টেম্বর আমরা সম্মেলনের অনুমতি পেয়েছি। তিনি বলেন,বঙ্গবন্ধু কারো একার সম্পত্তি না। বঙ্গবন্ধু সারা বাংলার মানুষের। বঙ্গবন্ধুর জন্ম নাহলে আমরা স্বাধীন দেশ পেতাম। তাই আমি এনপিপির চেয়ারম্যান ও এনডিএফ এর আহ্বায়ক নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমার দল ও জোটের কার্যক্রম শুরু করতে চাই।
এসময় এনপিপির বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল সরদার,এনডিএপ সদস্য সচিব ও জাগপা সভাপতি একএম মহিউদ্দিন,তৃণমূল ন্যাপ ভাসানীর চেয়ারম্যান পারভীন নাসের খানন ভাসানী,জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ,ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরদারসহ গোপালগঞ্জ জেলা এনপিপির সভাপতি শেখ আফজাল হোসেন,সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানসহ এনপিপি ও এনডিএফ এর কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীর উপস্থিত ছিলেন।