News71.com
 Bangladesh
 08 Aug 17, 11:23 AM
 154           
 0
 08 Aug 17, 11:23 AM

আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকমণ্ডলীর যৌথসভা।।  

আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকমণ্ডলীর যৌথসভা।।   

নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর যৌথসভা অনুষ্ঠিত হবে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে আরো বলা হয়,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন