
নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করে সাজা দিয়েছেন র্যা ব-২ এর ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- এবং ৪ জনকে অর্থদন্ড দেয়া হয়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত র্যােব-২ এর ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ জন নারী ও পুরুষ সদস্যকে আটক করে। র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গাউসুল আজম এ ঝটিকা অভিযানে নেতৃত্ব দেন।
র্যা ব-২ এর অপারেশন অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) এএসপি মো: মিজানুর রহমান বিকেলে বাসস’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সাজাপ্রাপ্তরা হলো- মো. রাসেল, মো. নুরুজ্জামান, মো. লাভলু, মো. স্বপন, রেজাউল ইসলাম, রাহেলা বেগম, মোছা. সুফিয়া, মো. সেলিম, নজরুল ইসলাম দুলাল, জীবন শিকদার, মো. সুজন, মো. আবদুল হান্নান, মো. মনসুর, টুটুল শেখ, দেলোয়ার হোসেন, এনামুল হক সালু ও রোজিনা বেগম।