News71.com
 Bangladesh
 06 Aug 17, 10:18 AM
 203           
 0
 06 Aug 17, 10:18 AM

শিক্ষকরা অন্য সংস্থায় সর্বোচ্চ তিন বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।। সংসদীয় কমিটির সুপারিশ  

শিক্ষকরা অন্য সংস্থায় সর্বোচ্চ তিন বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।। সংসদীয় কমিটির সুপারিশ   

নিউজ ডেস্কঃ সরকার জরুরি প্রয়োজনে যেকোনো শিক্ষককে অন্য কোনো দপ্তর,অধিদপ্তর ও সংস্থায় পদায়ন করতে পারবেন। তবে শিক্ষকরা তিন বছরের বেশি সময় সেখানে দায়িত্ব পালন করতে পারবেন না। তিন বছরের মধ্যেই তাদেরকে নিজ প্রতিষ্ঠানে ফিরতে হবে।আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল কুদ্দুস, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু এবং সংশস্নষ্টি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদায়ন নীতিমালা-২০১৭ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে নতুন নীতিমালা অনুসারে পদায়ন পেতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের আবেদন দাখিলের সুনির্দিষ্ট পদ্ধতি ও সময় নিধারণ এবং মন্ত্রণালয় কর্তৃক সাক্ষাত্কার গ্রহণের মাধ্যমে ফিটলিস্ট তৈরির প্রস্তাব করা হয়। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘রুপকল্প ২০২১’ বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার পরিবেশ উন্নয়ন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে উত্সাহ প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং কারিগরি ও প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের সাথে যৌথ অর্থায়নে বাংলাদেশ সরকারের ‘উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। ওই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়। এছাড়া বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনাকালে কমিটির সদস্যরা এমপিও নীতিমালা পরিবর্তন ও যুগোপযোগী করতে বর্তমান প্রচেষ্টার জন্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসঙ্গে বৈঠকে দ্রুত ওই কাজ শেষ করার জন্য বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন