News71.com
 Bangladesh
 06 Aug 17, 09:35 AM
 172           
 0
 06 Aug 17, 09:35 AM

বিএমএ নড়াইল শাখার নির্বাচন ।। ডা: তাপস সভাপতি ও ডা: টনি সম্পাদক নির্বাচিত

বিএমএ নড়াইল শাখার নির্বাচন ।। ডা: তাপস সভাপতি ও ডা: টনি সম্পাদক নির্বাচিত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএম এ) নির্বাচনে সভাপতি পদে ডা. মনোয়ার হোসেন তাপস ও সাধারণ সম্পাদক পদে ডা. আসাদ-উজ-জামান মুন্সী টনি বিজয়ী হয়েছেন। ১৬টি পদের মধ্যে বিজয়ী পরিষদের ১৩ জন এবং পরাজিত পরিষদের মাত্র দুইজন সদস্য পদে বিজয়ী হন। এছাড়া স্বতন্ত্র পদে একজন বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

দ্বি-বার্ষিক এই নির্বাচনে মোট ৭৩ জন নিবন্ধিত চিকিৎসক ভোট প্রদান করেনে। দুইটি প্যানেলে মোট ২৯ জন ডাক্তার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন।প্রচার ও গবেষণা সম্পাদক পদে ডা. মো. মহিউদ্দিন ও দপ্তর সম্পাদক পদে ডা. রাশেদ শেখ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। উল্লেখ্য,আগের কমিটির মেয়াদ ৬ বছর আগে শেষ হলে ও নানা জটিলতার কারনে ৮ বছর পরে আবার বিএম এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন