News71.com
 Bangladesh
 06 Aug 17, 09:32 AM
 190           
 0
 06 Aug 17, 09:32 AM

সিপিএ বৈঠকে অংশ নিতে সিঙ্গাপুর গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।।

সিপিএ বৈঠকে অংশ নিতে সিঙ্গাপুর গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ রবিবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে,স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সিঙ্গাপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে অংশ নিবেন। এছাড়া সিঙ্গাপুর পার্লামেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এক সপ্তাহের সফর শেষে আগামী ১২ আগস্ট স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন