
নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখি মানুষের জন্য লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।কেবিনের টিকেটের জন্য আবেদন (স্লিপ জমা) করতে হবে ৮ আগস্ট থেকে। আবেদনের শেষ দিন ১১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আজ রবিবার ঢাকা-বরিশাল নৌ রুটের বেসরকারি লঞ্চের বরিশালের টিকিট কাউন্টারগুলোতে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। ঘরমুখি লঞ্চ যাত্রীদের কেবিনের টিকিকেট প্রাপ্তিতে দুর্ভোগ কমাতে প্রতিবছরই যাত্রীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। সেই অনুযায়ী আগামী ১৫ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কেবিনের টিকিট বিতরণ করা হবে। এ জন্য ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত কাউন্টারে চাহিদা জানিয়ে আবেদন (স্লিপ) জমা দিতে হবে। নোটিশে উল্লেখিত তারিখের পরে কারো আবেদন গ্রহণ করা করা হবে না। যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি বরিশালের সূত্র এ তথ্য জানিয়েছে।
সুরভী লঞ্চ কাউন্টার ব্যবস্থাপক রাকিব হোসেন বলেন,ঈদযাত্রার জন্য ঢাকা থেকে বরিশালের জন্য ২৭ থেকে ৩১ আগস্টের ও বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ৪ থেকে ৯ সেপ্টেম্বরের নিয়মিত ও বিশেষ সার্ভিসের টিকিট আবেদনর আওতায় থাকবে। এর আগে ও পরের টিকিটের জন্য আবেদন করাতে হবে না। কার ওই সময়গুলোতে চাপ করতে থাকবে। বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সদস্য ও ক্রিসেন্ট নেভিগেশনের ব্যবস্থাপানা পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, ঈদ-কোরবানীতে চাহিদা চেয়ে সবগুলো লঞ্চে কেবিনের সংখ্যা কয়েকগুন কম থাকায় চাহিদা অনুযায়ী যাত্রীদের কেবিন দেওয়া সম্ভব হয় না। তাই লঞ্চ মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী কেবিনের টিকিটের জন্য যাত্রীদের আবেদন করার বলা হয়। আবেদনগুলো যাচাই-বাচাই শেষে লটারীর মাধ্যমে যাত্রীদের মধ্যে টিকিট বিতরণ করা হয়ে থাকে।
লঞ্চ মালিক সমিতির সদস্য ও সুন্দরবন নেভিগেশনের পরিচালক শহিদুল ইসলাম পিন্টু বলেন,ঢাকা-বরিশাল রুটের চলাচলকারী লঞ্চগুলোর বেশিরভাগ মালিক বরিশালের হওয়ায় যাত্রীদের বরিশালের কাউন্টারগুলোতে আবেদন করতে হয়। নির্ধারিত তারিখের পরে কারো আবেদন গ্রহণ করা হবে না। এতে করে কেবিনের টিকিট প্রাপ্তিতে যাত্রীদের যেমন হয়রানির শিকার কম হতে হয়। পাশাপশি লঞ্চের টিকিট কালোবাজারী ও দালালদের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তিনি আরো বলেন, যে সকল লঞ্চের বরিশালে কাউন্টার নেই ওই সকল লঞ্চের টিকিট সরাসরি লঞ্চ থেকে সংগ্রহ করতে হবে।