
নিউজ ডেস্কঃ বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়ে আগামী ১০ সেপ্টম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম এ দিন ধার্য করেন। এর আগে ২৪ জুলাই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ছিল। কিন্তু মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে যাওয়ার কারণ দেখিয়ে সেদিন সময়ের আবেদন করেছিল আসামিপক্ষ।
আজ রবিবার একই কারণে দেখিয়ে ফের সময়ের আবেদন করা হয়। পরে তা মঞ্জুর করেন আদালত। গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ধর্ষণের ঘটনার ৪০ দিন পর গত ৬ মে বনানী থানায় মামলা করে নির্যাতিতা এক তরুণী। ওই মামলার ৫ আসামি সাফাত আহমেদ নাঈম আশরাফ,বিল্লাল হোসেন,সাদনান ও সাকিফ।